রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন

লায়ন্স জেলার প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের ইমরান ফারুক মইন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ 🪪

হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী লায়ন্স জেলা ৩১৫এ২ এর সম্মেলনে লায়ন্স ক্লাব নারায়ণগঞ্জ এর সাবেক সভাপতি লায়ন ইমরান ফারুক মইন রানা পিএমজেএফ প্রথম ভাইস জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার অনুষ্ঠিত জেলা সম্মেলনে সারা দেশ থেকে আগত ১৭৩ জন ডেলিগেটের ভোটে ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই ডেলগেট সেশনে সকল ডেলিগেটদের ভোটে লায়ন মহসীন ইমাম চৌধুরী পিএমজেএফ আগামী ২০২৬-২৭ বর্ষের জন্য জেলা গভর্নর ও লায়ন কিশোয়ার খান দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন।

এর আগে গত শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুইদিন ব্যাপী জেলা সম্মেলনের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডাইরেক্টর লায়ন নাজমুল হক। উপস্থিত ছিলেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন রেজাউল হক ঝুনু সহ লায়ন নেতৃবৃন্দ। নব নির্বাচিত নেতৃত্বকে শুভ কামনা জানিয়ে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102