সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু

অন্যের সম্পদের প্রতি আমার লোভ নেই, ষড়যন্ত্রকারীরা সফল হবে না’: এড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৩৯ 🪪

নিজের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের কড়া জবাব দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। শনিবার (২৮ মার্চ) নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ফেসবুক পোস্টে আবু আল ইউসুফ খান টিপু উল্লেখ করেন, তিনি নিজেকে কখনো ওলি-আল্লাহ দাবি করেন না, তবে সবসময় সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে পছন্দ করেন। তিনি বলেন, “আমি নিজেকে সব ধরনের অন্যায় ও অপরাধ থেকে দূরে রাখার চেষ্টা করি এবং কোনো অবস্থাতেই মিথ্যার আশ্রয় নেই না। আমি কারো হক নষ্ট করি না এবং অন্যের সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই।”

বিপক্ষ শক্তির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, সামাজিক ও রাজনৈতিক প্রতিযোগিতায় যারা তার সঙ্গে পেরে উঠছে না, তারাই হীন স্বার্থে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

অপপ্রচারকারীদের শুভবুদ্ধি উদয় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মহানগর বিএনপির এই শীর্ষ নেতা লেখেন, “আল্লাহ যেন তাদের হেদায়েত ও হেফাজত করেন।” তিনি স্পষ্ট করে জানান, জীবনে যা কিছু অর্জন করবেন তা নিজের পরিশ্রমের মাধ্যমেই করবেন, অন্যের পরিশ্রমে ভাগ বসানোর কোনো ইচ্ছা বা মানসিকতা তার নেই।

সবশেষে তিনি তার বিরুদ্ধে অহেতুক ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান এবং যারা এসবের পেছনে জড়িত, তাদেরও ব্যক্তিগত মঙ্গল ও সফলতা কামনা করেন। তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে সংহতি প্রকাশ করতে দেখা গেছে।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102