শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল  চুনকা মিলনায়তনে কাল গভীর নলকূপ ব্যবহারকারীদের পর্যালোচনা সভা; নগরবাসীকে উপস্থিত থাকার আহবান  ৩০০ ফিট সড়কে ছিনতাইকারীর কবলে জেলা প্রজন্ম দল নেতা সলিমুল্লাহ করিম সেলিম ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসী পূর্ণ সমর্থন দিলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ষ্ঠতলায় ঐতিহ্যবাহী সাহিত্য জোট’র মাসিক সভা অনুষ্ঠিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের দাবি: নারায়ণগঞ্জে সমাবেশ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে জড়িয়ে নোংরা রাজনীতি ও ব্যক্তিগত ষড়যন্ত্র চলছে’: মশিউর রহমান রনি নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি ফতুল্লায় ১৫০০ পুড়িয়া গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার

সোনারগাঁওয়ে বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪৫ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট সোনারগাঁও উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকালে উপজেলা সংলগ্ন সায়মা টাওয়ারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট-এর কুমিল্লা বিভাগীয় প্রধান সমন্বয়ক শায়েখ হাবিবুর রহমান সিদ্দিকী। তিনি তার বক্তব্যে বলেন, “দেশে ন্যায়বিচার ও ন্যায়পরায়ণ শাসকের অভাবের কারণেই আজ জাস্টিস মুভমেন্টের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিচারের নামে বর্তমানে যে প্রহসন চলছে, তা বন্ধ করতে হবে। আমরা আলেম-ওলামা, মাশায়েখ ও আপামর জনসাধারণকে সাথে নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই শুরু করেছি।”
​সাখাওয়াত হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি  সাংবাদিক ইউসুফ আলী প্রধান। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “৫ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম, তা এখনও দৃশ্যমান হয়নি।” তিনি কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে রমজানের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, যে ব্যক্তি এই পবিত্র মাসে নিজের গুনাহ মাফ করাতে পারল না, তার চেয়ে হতভাগ্য আর কেউ নেই।
​মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ​বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক খায়রুল আলম খোকন,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সোহেল,​সোনারগাঁও মডেল মসজিদের খাদেম সাইদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আবু সাইদ নূর। আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও ন্যায়বিচার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি শায়েখ হাবিবুর রহমান সিদ্দিকী। মোনাজাত শেষে উপস্থিত সকলে একত্রে ইফতার করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102