রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জসহ ১৪নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা দিদার খন্দকারের ঈদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৪৫ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ বিশেষ করে ১৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান দিদার খন্দকার।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ‘ঈদ মোবারক’ জানান।

শুভেচ্ছা বার্তায় রোটারিয়ান দিদার খন্দকার বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধন। সমাজের সকল হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার মাঝেই রয়েছে প্রকৃত সুখ।”

তিনি আরও বলেন, “ঈদুল ফিতর আমাদের ত্যাগের পাশাপাশি সহমর্মিতার শিক্ষা দেয়। উৎসবের এই দিনটি যেন শুধু বিত্তবানদের মাঝেই সীমাবদ্ধ না থাকে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের চারপাশে থাকা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি, যাতে ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত না হয়।”

পরিশেষে রোটারিয়ান দিদার খন্দকার ১৪নং ওয়ার্ডসহ সমগ্র নারায়ণগঞ্জবাসীর সুস্বাস্থ্য, নিরাপদ জীবন এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102