বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ধানের শীষের শেষ সময়ের প্রচারণায় জনসমুদ্র, জয়ের ব্যাপারে আশাবাদী আবুল কালাম আমি জয়ী হলে, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বন্দরে কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান দেলোয়ার প্রধান শ্রমজীবী মানুষের কথা সংসদে নিয়ে যেতে চান বাসদ প্রার্থী বিপ্লব ধানের শীষের প্রার্থী আবুল কালামের শেষ প্রচারণায় হকার্স শ্রমিক দলের যোগদান  ইসলামের পক্ষের প্রতীক হাতপাখায় ভোট দিন; আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: গোলম মসিহ ধানের শীষের পক্ষে মহানগর তাঁতীদলের লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: এড. আবুল কালাম তারেক রহমানের ডিজিটাল প্রচারণা কমিটির মতবিনিময় সভা ও ঢাকা-১৭ এ গণসংযোগ নিরব ভোট বিপ্লব হবে, আমি হান্ড্রেড পারসেন্ট আশাবাদী : কুতুবপুরে গণসংযোগকালে মোহাম্মদ আলী 

হাতপাখার বিজয়ে আশাবাদী জনতা, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ 🪪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রতীক হাতাপাখা জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে সাধারণ মানুষ হাতাপাখার পক্ষে সমর্থন ব্যক্ত করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, হাতাপাখা শুধু একটি প্রতীক নয়, এটি শোষণমুক্ত সমাজ ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতীক। তিনি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুঃশাসনের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার করেন।

আজ শনিবার বন্দর ২৪ ও ২৫ নং ওয়ার্ডে গণসংযোগ করেন মুফতি মাসুম বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেণ নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, আমরা অনেকে বলি ইনসাফভিত্তিক রাষ্ট্র। কিন্তু সেই ইনসাফ হবে কিসের ভিত্তিতে? আমরা স্পষ্ট বলতে চাই, সেই ইনসাফ হবে ইসলামী শরিয়াহর ভিত্তিতে। ইসলামী শরিয়াহ কোন চাপিয়ে দেয়া আইন নয়। এটা মানুষের কল্যাণের জন্য নির্ধারণ করা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত এক ফর্মুলা।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102