রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে  দিনব্যাপী রান্না’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের অভিযোগে ছাত্র ফেডারেশন সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম এমপি নির্বাচিত হওয়ায় ১৬ নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের দোয়া  আড়াইহাজার নাগরিক সোসাইটির আহ্বায়ক হলেন সিআইপি নুরখাঁন, সদস্যসচিব লায়ন কামাল হোসেন পলাশ মান্নানের বিজয়ে সনমান্দীতে দোয়া মাহফিল রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ে ছাই আসবাবপত্র স্বৈরাচার প্রতিরোধ দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি নারায়ণগঞ্জ-৫ আসনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুনের এড.আবুল কালাম চতুর্থবার এমপি নির্বাচিত হওয়ায় ইসমাইল হোসেন কাউছারের অভিনন্দন নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালামের জয় ও বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আমলাপাড়ায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোনারগাঁ উপজেলা তাঁতীদলের দোয়া ও মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ 🪪
সোনারগাঁ উপজেলা তাঁতীদলের উদ্যাগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সোনারগাঁ উপজেলার কাচঁপুর বিসিক এলাকায় এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব হাজী মো: মজিবুর রহমান। এসময় প্রধান অতিথি মজিবুর রহমান বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হিংসাত্মক মনোভাবের কারণে আমাদের নেত্রী বিনা কারণে দীর্ঘদিন কারাবরণ করেছে। আর এই কারাগারেই আমাদের নেত্রীকে সুপরিকল্পিত ভাবে কিভাবে যে হত্যা করে ফেলেছিল। সেটা আমরা বুঝতেই পারিনি। দীর্ঘদিন তিনি মৃত্যুর সাথে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা আমাদের নেত্রীর রুহের মাগফেরাত কামনা করি। তিনি আরও বলেন,এখনো ষড়যন্ত্র শেষ হয়নি আমাদের চেয়ারম্যান তারেক রহমান কখন কি করছেন সেখানেও যে ষড়যন্ত্র আছে আমরা বুঝতে পারি। কারণ আমাদের নেতার বগুড়ায় সফর ছিল কিন্তু সেটা স্থগিত করেছে ষড়যন্ত্রকারীদের জন্য। তাই আমাদের উচিত সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ধানের শীষের প্রার্থীদের জয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।এসময় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি এড.শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল,সোনারগাঁ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক বুলবুল আহমেদ ও সদস্য সচিব হিসেবে আব্দুর রহিম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,যুগ্ম আহ্বায়ক ইসহাক, আবু সাঈদ,রশিদ মাস্টার,সদস্য মাসুদ, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এস এম মোমেন,বন্দর থানা তাঁতীদলের সদস্য সচিব এস এম আল আমিন,সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের তাজুল ইসলাম,সদস্য সচিব লিখন মন্ডল,জামপুর ইউপি  তাঁতীদলের সভাপতি প্রার্থী মোতালেব সরকারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102