বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ 

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি, ৪৮ ঘন্টা পর যুবক উদ্ধার, আটক-২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪১১ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লায় দাবিকৃত এক লাখ লাখ টাকা চাঁদা না পেয়ে গোলাম কিবরিয়া সাগরকে (১৯) রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতনের দুইদিন পর অপহরণকারী চক্রের ২ সদস্য আটক করেছে পুলিশ। তারা সম্পর্কে আপন ভাই। এসময় আটকে থাকা অপহ্রতকে উদ্ধার করা হয়েছে। 
বুধবার (১৪ জানুয়ারী) রাতে ফতুল্লার লালখাঁ এলাকা হতে অপহরণকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লার লালখাঁ এলাকার আনোয়ার মাষ্টারের গুনধর ছেলে হৃদয় (৩২) ও সৌরভ (২২)। তাদের বিরুদ্ধে এলাকায় নারী ধর্ষণ সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকার মিন্টুর বাড়ির ভাড়াটিয়া উপহ্রত গোলাম কিবরিয়া সাগর এর মা কাকলী বেগম বাদী হয়ে আটককৃত অপহরণকারী চক্রের সদস্য সহ আরো কয়েকজন আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকার গোলাম কিবরিয়া সাগর গত ১২ জানুয়ারি সন্ধায় ঘর থেকে বের হয়ে আর ফিরেনি। পরবর্তীতে তাকে তার পরিবার বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে সাগরের মা জানতে পারে লালখাঁ এলাকার অপহরণকারী চক্রের সদস্য হৃদয় গংরা সাগরকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা টাকা দাবি করছে। সাগরের মা কাকলী বেগম ছেলেকে উদ্ধারের চেষ্টায় স্থানীয় মেম্বার সহ বিভিন্ন লোকজনের কাছে ছুটাছুটি করে কোন সুরাহা না পেয়ে পুলিশের হস্তক্ষেপে যায়। পরে পুলিশ লালখাঁ এলাকার বিএনপি নেতা আনোয়ার মাষ্টারের বাড়িতে অভিযান চালিয়ে অপহরণকারী ২ ভাইকে আটক করে এবং সাগরকে উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার এসআই শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাম কিবরিয়া সাগর নামের এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাগরকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তাদের সাথে যারা আরো জড়িত রয়েছে তাদেরকেও আটকের চেষ্টা চলছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102