বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শহরের চাষাঢ়ায় জামায়াতের লিফলেট বিতরণ আবাসিক গভীর নলকূপের নিবন্ধন ও কর বাতিলের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি নারায়ণগঞ্জে ‘সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু বন্দরে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তানজিল ভূঁইয়া শিথিলের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ ​নারায়ণগঞ্জে সিএনজি চালক ও মালিকদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ সমাবেশ এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সাফল্য কামনায় রেজা রিপনের শুভেচ্ছা এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসক রায়হান কবির এর শুভেচ্ছা হকার পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

কারাগারে জাকির খানের এক বছর, মুক্তি কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫০ 🪪

অনেকটা দেখতে দেখতেই এক বছর পূর্ণ হলো জাকির খানের কারাজীবন। গত বছর এই সময়ই র‌্যাবের হাতে গ্রেফতার হন এক সময়ের রাজপথ কাঁপানো তুখোড় ছাত্রনেতা জাকির খান। সেই থেকেই কারাবাস করছেন তিনি।

এদিকে জাকির খানের কারাবাসের এক বছর পূর্ণ হওয়ায় তার দ্রুত মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব বন্দরে ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মো: জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো: আবুল হাসান খোকনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আওতাধীন ২৩নং ওয়ার্ড মৎস্যজীবী দল এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু।

দোয়াপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ বিএনপির সবচেয়ে ত্যাগী ও সাহসী নেতাদের মধ্যে জাকির খান অন্যতম। দল করতে গিয়ে তার মত এত কারাবাস আর কোন নেতাকে করতে হয়েছে বলে আমার জানানেই। এক সময় জাকির খানের সাহসীকতার কারণে এ নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ভীত কেঁপে উঠতো। বর্তমান সাংসদ শামীম ওসমানও সেই সময়ে জাকির খানের সাথে ফাইট করে কুলিয়ে উঠতে পারতো না। আর এ সাহসীকতার কারণে জাকির খানকে নিজ দলের ও দলের বাইরের লোকজন দ্বারাও বার বার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে।

তিনি বলেন, যে মামলায় জাকির খান কারাবাস করছেন ওই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তার ব্যাপক জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে সেদিন এ মামলাটি ঠুকে দেয়া হয়েছিলো। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এবং মিথ্যাকে পরাজিত করে জাকির খান একদিন মাথাউঁচু কারাগার থেকে বের হয়ে আবারও এ নারায়ণগঞ্জ বিএনপিকে নেতৃত্বে দিবেন। আপনারা সবাই আমার নেতার জন্য দোয়া করবেন।
বক্তব্য শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জাকির খানের মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদে উপস্থিতি ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা শ্রমিক দল নেতা মো: সুমন খান, মহানগর মৎস্যজীবী দলের নেতা মো: আসাদুল জামান সানী, বন্দর থানা মৎস্যজীবী দলের সদস্য মো: মানিক, মো: রিদিওয়ান, মো: জনি, মো: আলআমিন, ২৩নং ওয়ার্ড সহ প্রচার সম্পাদক মো: নাঈম, মো: সুমন, সদস্য আজিম সুমন, মোঃ রাজু প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102