মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক 

শীতে কুরআনের শিক্ষার্থীদের পাশে Batch 14/16 Welfare Association of Bangladesh

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৫ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী খাঁন বাড়ি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে Batch 14/16 Welfare Association of Bangladesh (BWAB)।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে সংগঠনের উদ্যোগে প্রান্তিক এলাকার এতিম ও হাফেজ শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতের তীব্রতায় অসহায় শিশুদের কষ্ট লাঘবে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।
এ সময় মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহজালাল বলেন, প্রান্তিক এলাকার এতিম ও দ্বীনি শিক্ষার্থীরা শীতকালে নানাভাবে কষ্টে থাকে। BWAB-এর এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
BWAB-এর সদস্য সজিব বলেন,আমাদের সামর্থ্য সীমিত হলেও আমরা চেয়েছি কুরআনের পাখিদের পাশে দাঁড়াতে। তাদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সংগঠনের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ কর্মসূচির সম্পূর্ণ ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন সংগঠনের সহ-আন্তর্জাতিক সম্পাদক ও মালয়েশিয়া প্রবাসী মো. নূর ইসলাম শামিম (নীল)। তাঁর সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
BWAB-এর পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102