শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে বিপুল ভোটে ফের সভাপতি এম সোলায়মান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩০ 🪪

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন এম সোলায়মান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামান বদুকে বিশাল ব্যবধানে পরাজিত করে তিনি এ জয় ছিনিয়ে আনেন।

শনিবার (২০ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান আনিসুল ইসলাম সানি।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে এম সোলায়মান ১ হাজার ১৯৬ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদিউজ্জামান বদু পেয়েছেন মাত্র ৩৪৪ ভোট। উল্লেখ্য, গত নির্বাচনেও এম সোলায়মান ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচনে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে ৯০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাহাবুবুর রহমান মারুফ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মাহফুজুর রহমান খাঁন মাহফুজ পেয়েছেন ৬৪২ ভোট।

সহ-সভাপতি পদে ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা। তার প্রতিদ্বন্দ্বী সায়দুল্লাহ রিদয় পেয়েছেন ৫৯০ ভোট।

পরিচালক পদে সর্বোচ্চ ভোট পেয়ে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন: ১. মোঃ জাহিদ হোসেন (১৪১৭ ভোট) ২. হারুণ অর রশিদ (১৩৫৫ ভোট) ৩. মোঃ আলতাফ হোসেন (১৩৩৯ ভোট) ৪. উজ্জ্বল হোসেন (১৩১৭ ভোট) ৫. অ্যাডভোকেট শেখ মোঃ গোলাম মোর্শেদ গালিব (১২৬২ ভোট) ৬. খাঁন আবদুল কাদির মাহবুব (বাবু) (১২৩৮ ভোট) ৭. কাজী আবদুস সাত্তার (১২২৮ ভোট) ৮. অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা দীপক (৯৯৭ ভোট)

পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন অজিত কুমার সাহা (৯৬১ ভোট) ও দিলারা মাসুদ ময়না (৯৫০ ভোট)।

ফলাফল ঘোষণার পূর্বে নির্বাচন কমিশন প্রধান আনিসুল ইসলাম সানি বিজয়ী প্রার্থীদের ও সমর্থকদের আনন্দ উল্লাস না করার আহ্বান জানান। তিনি জানান, দৈনিক ইনকিলাবের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি ইন্তেকাল করায় রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এই শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়োল্লাস থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102