বুধবার, ০৬ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ 🪪

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির কারানির্যাতিত নেতা জাকির খানের নির্দেশনায় চাষাড়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন তার হাজারো সমর্থক।

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিমের নেতৃত্বে নগরীর দেওভোগ এলাকা থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে জাকির খানের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক একজোট হয়ে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম হোসেন, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের পরিচালক ও মহানগর যুবদল নেতা পারভেজ মল্লিক, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন, এবং জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি মোঃ কাউসার।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা সনেট ও জাকির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাদুল্লাহ, জেলা প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, মহানগর প্রজন্ম দলের আহ্বায়ক সারোয়ার করিম, সদস্য সচিব আখতার হোসেন অপু, জুলহাস, সুমন, কোরবানসহ ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, প্রজন্ম দল, কৃষকদল, তাঁতীদল ও ওলামাদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102