বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

জুলাই যোদ্ধাদের ওপর হামলা স্বৈরাচারের পুনরুত্থানের আশংকা: মুফতি মাসুম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ 🪪

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলা স্বৈরাচারের পুনরুত্থানের আশংকা। ফ্যাসিস্টদের দোসরদের এখনই দমন করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হবে। হত্যার উদ্দেশ্যে তার উপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

আজ শনিবার বাদ আসর ডিআইটি চত্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, নগর ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম শাহিন আদনান, শ্রমিক নেতা ফারুক হোসেন হাওলাদার, সিদ্ধিরগঞ্জ থাানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান, সেক্রেটারি আ. মজিদ প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, হাদির স্ত্রী স্বামীকে দেখার জন্য ঢাকায় আসে ওদিকে তার গ্রামের বাড়ীতে চুরি হয়; এসব ঘটনাগুলো দেখে মনে হচ্ছে কোন পরিকল্পিতভাবে কোন চক্র এ অপকর্মের সাথে জড়িত। প্রশাসনের দুর্বলতা এখানে দৃশ্যমান হচ্ছে। আমরা স্বররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, অতি দ্রুত এসব বিষয়ে আপনার কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশংকা রয়েছে।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102