বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহ আলমের উদ্যোগে দোয়া মাহফিলে বক্তাবলী বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ 🪪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর) বাদ আছর ফতুল্লায় তাঁর নিজ বাসভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলাউদ্দিন বারী, সাবেক সদস্য মাহমুদ হোসেন মেম্বার, বক্তাবলী ইউনিয়ন জাসাসের সভাপতি সলিম মেম্বার, সহ-সভাপতি আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক আফজাল বয়াতী ও বক্তাবলী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল হালিম, বিএনপি নেতা আশোক আলী, মোহাম্মদ নাসির, মোহাম্মদ আলী, মোহাম্মদ আমান, মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান ও মোহাম্মদ মোতালেবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102