শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন খোকন সানি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ 🪪

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা ও সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন সানি। তিনি দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন এবং দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খোকন সানি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের ‘মা’ এবং আপোষহীন নেত্রী। তাঁর অসুস্থতার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। মহান রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ তাঁকে সকল জটিলতা থেকে মুক্ত করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিন, যাতে তিনি দেশ ও জাতির কল্যাণে নেতৃত্ব দিতে পারেন।”

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কেবল দলের জন্য নয়, দেশের গণতন্ত্রের জন্যও অত্যন্ত জরুরি। তাই দলমত নির্বিশেষে সকলের কাছে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান এই যুবনেতা।

উল্লেখ্য, ফুসফুসে সংক্রমণ (চেস্ট ইনফেকশন) জনিত কারণে গত রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থার সার্বক্ষণিক তদারকি করছেন।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। এর আগে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফিরে আসেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102