বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার  কোকোর ৫৭তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উদ্যোগে দোয়া মাহফিল এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি স্বচ্ছ ভূমি সেবা ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়তে সফল ডিসি রায়হান কবির: সর্বমহলে প্রশংসা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন: শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি

২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবসে না’গঞ্জ জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৪৯৬ 🪪

২০০৪ সালের ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২১ আগস্ট ) ২নং রেলগেস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মসাচী পালন করে। আলোচনা সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ২০০৪ সালের ২১শে আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। নেতারা বেগম আইভি রহমানসহ নিহত ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো. শহীদ বাদলের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজির মাদবর, কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শামসীর আহম্মেদ,সদর থানা যুবলীগের সভাপতি এস টি আলমগী,ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু তাহের রানা,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন,সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, যুবলীগ নেতা আশ্রাফ মামুন পাঠান, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, বন্দর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল হোসেন ভূইয়,বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোঃ তাইজুল ইসলাম, এডভোকেট স্বপন,সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন মোল্লা,প্রচার প্রকাশনা সম্পাদক আলী হাসন মেহেদী, এডভোকেট  জসীমউদ্দিন এডভোকেট ফাহিমা রহমান পায়েল সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ ২১ আগস্ট গ্রেনেড হামলা ইতিহাসের আরেকটি কলঙ্কিত অধ্যায়। বাংলাদেশের মানুষ যুগযুগ ধরে এই ঘটনা স্মরণ করবে এবং এ ঘটনায় দায়ি ব্যক্তিদের বিচার কার্যকর করার দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102