সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

গডফাদার শামীম ওসমানসহ সকল দোসরদের আইনের আওতায় আনতে হবে- মাওলানা আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ 🪪
ঐতিহাসিক ২৮ অক্টোবর, ২০০৬-এর লগি বৈঠার তান্ডবে শহীদদের রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন আওয়ামী সরকারের লগি বৈঠার নৃশংসতা এবং শহীদদের হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ৩ ঘটিকায় শহরের হোসিয়ারি সমিতি ভবনে আয়োজিত এই আলোচনা সভা ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে শেষ হয়।
​এসময় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর ও ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার আরো বলেন,​”পল্টন ট্রাজেডি সহ সারাদেশে আওয়ামী সরকারের যে লগি বৈঠার হত্যাকান্ড সংঘটিত হয়েছিল, ২৮ অক্টোবর ২০০৬ সালে যে ঘটনা ঘটিয়েছিল, এটা ছিল অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা।” তিনি অভিযোগ করেন, সেই সময় তারা “মায়ের হাসি কেড়ে নিয়েছিল” এবং “পুরো বাংলাদেশকে তারা বৃহৎ কারাগারে পরিণত করেছিল।”
​তিনি আরও বলেন, “সিদ্দিরগঞ্জে শহীদ ফয়সালকে যারা হত্যা করেছিল, আমরা নতুন করে মামলা করে শামীম ওসমান সহ যারা দেশে বিদেশে যেখানেই থাকুক তাদেরকে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই।”
​ইসলামী আন্দোলন করার কারণে আমরা অনেক জুলুম-নির্যাতন সহ্য করেছি এবং “ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে এদেশের সকল মানুষ মিলে তাড়িয়েছি” বলেও তিনি উল্লেখ করেন।
​মাওলানা আবদুল জব্বার আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশে আবার হাসিনা ফিরে আসবে। তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। সুতরাং এদেশে আর হাসিনাকে ফিরিয়ে আনার পায়তারা করলে আমাদের সম্মিলিতভাবে রুখতে হবে।” তিনি বলেন, “অক্টোবর ভুলে গেলে চলবো না, এর চুড়ান্ত ফলাফল আমরা ‘২৪ এর ৫ আগস্টে’ পেয়েছি।”
​সবশেষে, তিনি আগামীতে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, সুষ্ঠু ও সুন্দর বাংলাদেশ পাওয়ার জন্য সকলের সার্বিক দোয়া কামনা করেন
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102