শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব

না’গঞ্জ জেলা যুবদল নেতা মশিউর রহমান রনি জ্বরে আক্রান্ত, সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ 🪪

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি জ্বরে আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার (২১ অক্টোবর) থেকে তিনি জ্বরে ভুগছেন বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের প্রস্তুতি সভায় মশিউর রহমান রনি জ্বর নিয়েই উপস্থিত হয়েছিলেন। সভা শেষ হওয়ার পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাকে শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে আছেন।

এদিকে, মশিউর রহমান রনির অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দেয়। যোগাযোগ মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে অনেকেই পোস্ট করছেন। জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আরাফাত তার “মামার” সুস্থতা চেয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

পরিবারের পক্ষ থেকে মশিউর রহমান রনির আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জবাসীসহ সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন। অসুস্থতার কারণে তার রাজনৈতিক কার্যক্রমে সাময়িক বিরতি এলেও, নেতাকর্মীরা আশা করছেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সক্রিয় হবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102