বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনকা মিলনায়তনে শুক্রবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে না’গঞ্জ জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের দোয়া ও গণভোজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৫০৪ 🪪

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে মিলাদ,দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৭ আগষ্ট ) বিকালে ফতুল্লা থানার পূর্ব ইসদাইর জনতা টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় এ দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য মধ্য দিয়ে দোয়া ও গণভোজের সূচনা করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় লমিটির সভাপতি, এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন-অর-রশীদ ( সিআইপি)।

নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী পরেশ চৌধুরী’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির নেতা হাসনাত কবির,সোনারগাঁও উপজেলা মহিলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সভানেত্রী এডভোকেট নূরজাহান,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী,সাবেক মেম্বার আলী আকবর,রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিদ্দুকূর রহমান, এড.স্বপন,মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন মিন্টু, জেলা সহ-সভাপতি জামাল উদ্দীন,সহ-দপ্তর মো. মাসুম সর্দার, প্রচার সম্পাদক সোহেল মোল্লাসহ ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

মোনাজাত পরিচালনা করেন ইসদাইর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কামরুজ্জামান মজুমদার বুলবুলি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102