সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা ছিটমহল হতে চাই না’—সিটি কর্পোরেশনে না যাওয়ার দাবিতে এনায়েতনগর ৮নং ওয়ার্ডবাসীর মানববন্ধন চাষাড়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক শরীফ সুমন নারায়ণগঞ্জে ফুটবলের হারানো ঐতিহ্য ও জাগরণ ফিরিয়ে আনতে চাই: রেজা রিপন

না’গঞ্জে বিশ্বমানের রেস্টুরেন্ট ‘রেড চপস্টিক’ এবং কে’স ক্যাফে’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭৯ 🪪

বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জে এই প্রথম আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান বিশ্বমানের রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো। শুক্রবার রাতে কেক কেটে ও ফিতা কেটে এর উদ্বোধন করেন আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মো. কাশেম।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি প্রেসিডেন্ট মোরশেদ সারোয়ার সোহেল, ফকির নীট লিমিটেড এর ডিএমডি এফ এম জামান নিয়াজ, ফকির ফ্যাশন এর ডিএমডি ফকির ওয়াহিদুজ্জামান রিয়াদ, পিএইচ শিপিং লিমিটেড এর চেয়ারম্যান হাবিব হাসান তালুকদার, আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক তাইজুল ইসলাম রাজীব, ফখরুল ইসলাম রাহাদ, মাহমুদুল ইসলাম রিফাত, দৈনিক যুগের চিন্তা’র সম্পাদক ও প্রকাশক আবু আল মোরছালীন বাবলা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মনের প্রশান্তি ও বিনোদনের জন্য মানুষ ঘুরে বেড়াতে, আড্ডা দিতে কিংবা বাড়ির বাইরে ও ভিন্ন স্বাদ পেতে ঢাকা সহ বিভিন্ন নামি-দামি চাইনিজ রেস্টুরেন্টে খেতে পছন্দ করে। তেমনি ভোক্তাদের কথা চিন্তা করে নারায়ণগঞ্জ নগরীর জামতলায় ভোজনরসিকদের জন্য এই প্রথম বিশ্বমানের রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে।

রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপের পরিবেশ খাবারের গতানুগতিক ধারার ভিন্নতা, গুণগতমান, সুস্বাদু খাবারের ভিন্নতা পেয়ে সাধুবাদ জানিয়ে সব সময় যেন এরকম স্বাদ এবং মান ধরে রাখতে পারে এমন প্রত্যাশা করেন রেস্টুরেন্টে আসা ভোজনরসিকরা।
রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপের দায়িত্বরত অপারেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ হোসাইন ও এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ মিজানুর রহমান জানান, নারায়ণগঞ্জের মানুষকে আর রাজধানী মুখী হতে হবে না। এই রেস্টুরেন্ট এবং কফি শপে পাওয়া যাবে বিশ্ব মানের চাইনিজ খাবার এবং কফির পাশাপাশি থাকবে পিৎজা, বার্গার, পাস্তা, স্যান্ডউইচ এবং স্টেক সহ দুইটি ফ্লোরে একই ছাদের নিচে নানা রকম সুস্বাদু খাবার।

রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাত এবং আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম রাজিব জানান, নারায়ণগঞ্জে এই ধরনের এখনো কোনো রেস্টুরেন্ট কফি সব নেই। রেস্টুরেন্টের মান এবং স্বাদ ধরে রাখার পাশাপাশি যারা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে বিদেশি বায়ারদের নিয়ে উন্নত চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যেতে হয়। সেসব ধারা চিন্তা করে ভিন্নতা কথা মাথায় রেখে রাজধানী মুখী যেন না হতে হয় তাই এই আধুনিক রেস্টুরেন্ট, কফি শপ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102