শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

শীতলক্ষ্যাবাসী দিনব্যাপী গভীর শ্রদ্ধায় শহীদ বাপ্পীকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৬০০ 🪪

শীতলক্ষ্যাবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে শহীদ বাপ্পীকে স্মরণ করেছে।

এছাড়া আওয়ামী লীগ-যুবলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ১৮নং ওয়ার্ডবাসীর শ্রদ্ধা-ভালোবাসায় প্রয়াত ছাত্রলীগ সভাপতি, শহীদ সাইদুল হাসান বাপ্পীর ২২ তম মৃত্যুবার্ষিকী পালন করছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৭দিন ব্যাপী গৃহিত কর্মসূচীর ৪র্থ দিন ১৬ই জুন শুক্রবার সকালে শোক র‌্যালি ও বাদ যোহর মিলাদ দোয়ার আয়োজন করে মরহুমের পরিবার ও এলাকাবাসী।

র‌্যালিটি ওয়ার্ডের বাপ্পী চত্বর থেকে শুরু হয়ে পাইকপাড়া কবরস্থানে গিয়ে শেষ হয়। সেখানে সাইদুল হাসান বাপ্পীর কবরে একে একে পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।

এসময় শহীদ বাপ্পী স্মৃতি সংসদ, দক্ষিণ নলুয়া পঞ্চায়েত কমিটি, আল আমিন নগর এলাকাবাসী ও খাজাবাবার আশেকানবৃন্দ, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টি, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ, ১৮ নং ওয়ার্ড জাতীয় পার্টি ও যুব সংহতি, নিতাইগঞ্জ লোড আনলোড শ্রমিক ইউনিয়ন, ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, ১৮নং ওয়ার্ডবাসী, সামাজিক সংগঠন সূর্য তরুণ,সূর্যাস্তের সাথী, সূর্য সৈনিক, শহীদ বাপ্পীর বন্ধুমহল, প্রয়াতের ছোট ভাই কাউন্সিলর কামরুল হাসান মুন্নার বন্ধুমহল, রাজিবুল হাসান রানার বন্ধু মহল, তাইফুল হাসান তান্নার বন্ধুমহল, রাকিবুল হাসান রিয়নের বন্ধুমহল,নিঝুমের বন্ধুমহল, টিটুর বন্ধুমহল ও মরহুমের পরিবারবর্গসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে সাইদুল হাসান বাপ্পীসহ ১৬ই জুন বোমা হামলায় প্রাণ হারানো সকলের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102