শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া

আমার নাম ভাঙিয়ে কেউ কোন অপরাধ করলে তাকে পুলিশে সোপর্দ করুন-খান মাসুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৯৪ 🪪

প্রেস বিজ্ঞপ্তি

আমার নাম ভাঙিয়ে কেউ কোন অপরাধ করলে তাকে পুলিশে সোপর্দ করুন-খান মাসুদ

বন্দরে ইদানীং কিছু এলাকায় মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। আমার প্রতিপক্ষরা ঐ সন্ত্রাসীদের আমার লোক বলে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই নয় আগামীতে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরে নয়টি ওয়ার্ড নিয়ে বন্দর থানা আওয়ামীলীগের কমিটিতে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ায় আমার প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে।

চক্রটি আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্যাক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে, টাকার বিনিময়ে পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে মনগড়া ভিত্তিহীন মানহানীকর সংবাদ প্রকাশ করাচ্ছে। আমাকে বিতর্কিত করতে সুপরিকল্পিতভাবে কৌশলে আমাদের লোকের মধ্যে প্রতিপক্ষের লোক ভিড়িয়ে দিয়ে আবার তাদের দ্বারাই অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করে আমার নামে বদনাম করার চেষ্টা চালাচ্ছে। তাই এলাকাবাসীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি খান মাসুদের নাম ভাঙিয়ে যদি কেউ কোন ধরনের অপরাধ করে তাহলে তাকে ধরে পুলিশে সোপর্দ করুন। সে যদি আমার পাশে বসে থাকা লোকও হয় অপরাধ করলে তাকেও ছাড় দিবেন না। আমি কোন অপরাধীর দায়ভার নিব না,আমি রাজনীতি করি জনগণের কল্যাণে জন্য।

উল্লেখ্য, বন্দরে সম্প্রতি ঘটে যাওয়া কিছু মারামারি ঘটনায় এলাকাবাসীকে সতর্ক থাকতে সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খান মাসুদ এ তথ্য জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102