রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সনাতন ধর্মীয় মূল্যবোধ বিকাশের লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘লোকনাথ গীতা শিক্ষালয়’-এর উদ্বোধন উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ইফতার ও মিলনমেলা দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণ, নৃশংস হত্যার প্রতিবাদে মহিলা পরিষদ’র না’গঞ্জে মানববন্ধন সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে- মাওলানা আবদুল জব্বার  সোনারগাঁয়ে কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ​নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে সমাজসেবক মাসুদুজ্জামানের মাংস বিতরণ অব্যাহত রয়েছে বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই সেদিন তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়েছিল: রেজা রিপন নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল অগ্রবাণীর সম্পাদক অসুস্থ স্বপন চৌধুরীর শয্যাপাশে বিএনপি নেতা এস. আলম রাজীব

নগরীতে অস্ত্র সহ ১জন কে আটক করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭১ 🪪

নারায়ণগঞ্জে অস্ত্র তৈরি এবং সরবারহের অভিযোগে নিতাইগঞ্জ থেকে করিম মিয়া নামের এক ব্যাক্তিকে আটক করেছ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে অভিযুক্ত ব্যাক্তির বাসা থেকে দুটি দেশীয় রিভলভার এবং একটি দেশীয় একনলা শটগান সহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (২১শে ফেব্রুয়ারী) বিকেলে নিতাইগঞ্জের ঋষিপাড়ার নলুয়াপাড়া এলাকায় অভিযানে এ অস্ত্র তৈরির কারখানা শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

অভিযান শেষে গণমাধ্যমকর্মীদেরকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, বহুদিনের তথ্য ছিল যে নিতাইগঞ্জ থেকে সারা দেশে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। ঘরোয়া পরিবেশে দেশীয় অস্ত্র তৈরি এবং সরবরাহের কারবার চলছে। এই তথ্য অনুসদ্ধান করতে করতে আজ বিকেল সাড়ে পাঁচটায় আমাদের ডিবির টিম আসে এখানে। তারা হাতেনাতেই অস্ত্র তৈরির কারবারিকে করিম মিয়াকে আটক করে। অভিযানের সময় করিম মিয়া থেকে দুটি দেশীয় রিভলভার এবং একটি দেশীয় একনলা শটগান সহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত করিম মিয়া হলেন চাঁদপুরের হাইমচর মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। করিম ৯০ দশকের সময় এখানে আসেন। এখানে বোনের বাসার পেছনে সেই অস্ত্র তৈরির কারবার চালাচ্ছিলো। আমরা তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছি। তার থেকে জানার চেষ্টা করছি যে, তিনি কার কার কাছে অস্ত্র সরবরাহ করে বা কার থেকেই সরঞ্জাম ক্রয় করেছেন। করিম মিয়া জানিয়েছেন তার সাথে আরো দুইজন সঙ্গী আছেন, আমরা তাদেরকে আটক করার চেষ্টা করছি। করিম মিয়া চাঁদপুর থেকে ১৯৯০ সালে এখানে আসেন। এখানে এসে কবুতর পালন করতেন কিন্তু কবুতরের পাশাপাশি সে এই অস্ত্র তৈরি ব্যবসাটি করতেন। বিগত একবছর ধরে তিনি কবুতর পালন বাদ দিয়ে এই ব্যবসায় আছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102