বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে মেলবন্ধন উৎসব করলো মানব কল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ 🪪
এগিয়ে গেলে নারী, এগিয়ে যাবে দেশ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উদযাপন করেছে মানব কল্যাণ পরিষদ।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক কার্যালয়ে ১৮ নভেম্বর শনিবার বিকেলে মেলবন্ধন উৎসবে সভাপতিত্ব করেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।
আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথির বক্তব্য উপস্থাপন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর টাউন ফেডারেশনের চেয়ারম্যান সালমা সুলতানা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুমনস এ্যারোমার পরিচালক বিউটি এক্সপার্ট সেলিম হোসেন সুমন, বিজ্ঞ আইনজীবী এডভোকেট মনির হোসেন, জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার ও বিউটি এক্সপার্ট সুমাইয়া ইসলাম সুমি।
আনন্দ বিনোদনে মেলবন্ধন উৎসবে নারী উদ্যোক্তা বুবলী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ফুড প্রসেসিং প্রশিক্ষণের প্রশিক্ষক নাবিলা সুলতানা, নারী উদ্যোক্তা ইফতে সাম, সাদিয়া আফরিন তমা, বিউটিশিয়ান পপি সুলতানা সহ অন্যান্য।
 এসময় অগ্রগামী নারীরা গান, কবিতা আবৃত্তি ও জীবনের গল্প বলে উৎসব মুখর পরিবেশে কেক কেটে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস পালন করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102