বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি আমরা সবাই ভাই ভাই, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমরা সবসময় আপনাদের পাশে আছি: রাকিব না’গঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত  বিসিকে ফকির এ্যাপারেলসে উৎসবমুখর পরিবেশে শ্রমিক অংশগ্রহণকারী কমিটি নির্বাচন সম্পন্ন অচল রাস্তা ও জলাবদ্ধতায় দুর্ভোগে ফতুল্লার ৯ নম্বর ওয়ার্ডবাসী; সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি সেলিনা হাসপাতালের চেয়ারম্যান আলীনূর শরীফ শামীমের শারীরিক খোঁজ নিলেন বিপিএইচসিডিএ নেতৃবৃন্দ এসপি অফিস থেকে চানমারী পর্যন্ত লিংক রোডে ফের পরিচ্ছন্নতা অভিযান: ময়লা ফেললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির হকারদের উচ্ছেদ নয়, শৃঙ্খলা ও জনভোগান্তি কমাতেই উদ্যোগ: চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার এলাকাবাসীর দীর্ঘ ৮ বছর বিরতির পর নারায়ণগঞ্জ সদর উপজেলায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কাব ক্যাম্পুরী ‘কথা নয়, এখন কাজের পালা’: অবৈধ অটো ও ফুটপাত মুক্ত করতে নাসিক প্রশাসকের কঠোর বার্তা

আমরা সবাই ভাই ভাই, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমরা সবসময় আপনাদের পাশে আছি: রাকিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৪ 🪪

“আমরা ছোটবেলা থেকেই কোনো হিন্দু-মুসলিম বিবেচনা করিনি, আমরা বিশ্বাস করি আমরা সবাই ভাই ভাই। দেশনায়ক তারেক রহমানের মূল দর্শন হলো—‘সবার আগে বাংলাদেশ’। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত বর্ণাঢ্য মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশিষ্ট সমাজসেবক, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্ট্রাকটি গ্রুপ বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর জনাব রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ফাউন্ডেশন আমাদের একটি পারিবারিক সামাজিক সংগঠন। আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। তবে আজকের এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়; শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা, মতবিনিময় এবং আপনাদের পাশে থাকার একটি প্রয়াস।”

অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সুশৃঙ্খল উপস্থিতির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “পূজার দিনগুলোতেও যেন এই শৃঙ্খলা বজায় থাকে। আপনাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার বিষয়ে আমাদের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সবসময় সতর্ক থাকবেন। আপনারা যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, তার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে।”

অতীতে বিভেদ সৃষ্টির অপচেষ্টার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “একটি বিশেষ কুচক্রী মহল দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে হিন্দু ভাই-বোনদের আমাদের থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র করেছিল। তারা কৃত্রিম বিভাজন তৈরি করতে চেয়েছিল। কিন্তু ২০২৪ সালের পরিবর্তিত প্রেক্ষাপটে গত দুটি পূজায় তা মিথ্যা প্রমাণিত হয়েছে। বিএনপি এবং সামাজিক সংগঠনগুলো প্রমাণ করেছে—আমরা সবসময় সংখ্যালঘু ভাই-বোনদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আপনাদের কল্যাণে বিশেষ বার্তা ও দিকনির্দেশনা দিয়েছেন।”

সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ঘোষণা দেন, “আপনাদের শিক্ষা, চিকিৎসাসহ যেকোনো জরুরি প্রয়োজনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। যেকোনো সমস্যায় আপনারা আমাদের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়াব।”

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব কার্তিক ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, ঢাকা মহানগরের সভাপতি গৌতম কুমার মিত্র, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ এবং সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন পূজা মণ্ডপের মাঝে শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102