শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

বিসিক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় বেনজীর আহমেদ টিটোকে টিটু ঢালি’র অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৯৬ 🪪

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ টিটো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আরিফুল ইসলাম টিটু ঢালী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান। আরিফুল ইসলাম টিটু ঢালী বর্তমানে কাশিপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিনন্দন বার্তায় আরিফুল ইসলাম টিটু ঢালী বলেন, “বেনজীর আহমেদ টিটো একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি। বিসিকের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ অত্যন্ত সময়োপযোগী। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাত আরও গতিশীল হবে এবং উদ্যোক্তারা নতুন দিগন্তের সন্ধান পাবেন।”

তিনি আরও উল্লেখ করেন যে, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিসিকের ভূমিকা অপরিসীম। নতুন চেয়ারম্যানের দূরদর্শী পদক্ষেপে তৃণমূল পর্যায়ের শিল্পোদ্যোক্তারা উপকৃত হবেন এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বিবৃতিতে টিটু ঢালী বিসিকের নতুন চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102