শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

ইসদাইরে মামুন হত্যা মামলায় শিমা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৪৬৭ 🪪

ইসদাইর স্টেডিয়াম এলাকায় আল-মামুন হত্যা মামলায় শিমা বেগম নামের এক নারীকে মুন্সিগঞ্জের টংগীবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জের আদমজীনগর কার্যালয় থেকে সোমবার (৯ অক্টোবর) একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।
মাদক ব্যবসাকে কেন্দ্র করে আল-মামুনের সাথে বিরোধ সৃষ্টি হয় শিমা বেগমের।

২০২২ সালের ৫ ডিসেম্বর শিমা বেগম ও তার অন্যান্য সহযোগীরা মিলে পূর্ব পরিকল্পিত ভাবে ইসদাইর স্টেডিয়াম রোড এলাকায় ইমন মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র-সস্ত্র ছোরা, চাকু, সুইচ গিয়ার, লোহার রড ও লাঠি-শোটা দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। আল-মামুনের ডাক-চিৎকারে আশে পাশের লোক জন এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ৬ ডিসেম্বর ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করে আল মামুনের বাবা মো. বাবুল মিয়া। সেই মামলায় এজহার নামীয় আসামী ছিলেন শিমা বেগম।

র‌্যাব জানায়, হত্যার পর থেকে আত্মগোপনে ছিল সে। গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর আল-মামুন হত্যা মামলার এজাহারনামীয় আসামী শিমা বেগম (৪৬)’কে মুন্সিগঞ্জের টংগীবাড়ীর আব্দুল্লাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102