সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত: অভিনন্দন জানালেন রেজা রিপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৩৮ 🪪

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

আজ বুধবার (৩ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এই আনন্দের কথা জানান এবং পররাষ্ট্রমন্ত্রীর এই অর্জনকে বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায় হিসেবে অভিহিত করেন।

বিবৃতিতে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই নির্বাচন বিশ্বমঞ্চে আমাদের দেশের মর্যাদা ও নেতৃত্বের বলিষ্ঠ বহিঃপ্রকাশ। এটি কেবল খলিলুর রহমানের ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি ১৬ কোটি বাঙালির জন্য এক বিশাল গর্বের মুহূর্ত। আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান যে দিন দিন সুদৃঢ় হচ্ছে, এই নির্বাচন তার প্রমাণ।”

তিনি আরও বলেন, “বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন, শান্তি রক্ষা এবং উন্নয়নশীল দেশগুলোর অধিকার আদায়ে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা বিশ্বাস করি, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সুযোগ্য নেতৃত্বে ৮১তম অধিবেশনে বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সংকট নিরসনে বাংলাদেশ এক অগ্রণী ভূমিকা পালন করবে। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞা বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।”

রেজা রিপন পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “আমরা আশা করি, তিনি তাঁর এই ঐতিহাসিক দায়িত্ব পালনের মাধ্যমে সারা বিশ্বে সাম্য, ন্যায়বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখবেন। তাঁর এই বৈশ্বিক যাত্রা সফল ও সার্থক হোক—এই প্রার্থনা করি।”

পরিশেষে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102