মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নিযুক্ত হলেন অ্যাড.আসমা হেলেন বিথী পদ্মা ডিপোতে সশস্ত্র মহড়া: সিসিটিভি ফুটেজ দেখে পর্যালোচনার দাবি ছাত্রদলনেতা ইরফানের ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জোর করে প্রিপেইড মিটার লাগালে দায় বিদ্যুৎ বিভাগের’— নারায়ণগঞ্জে ডিপিডিসিকে বিশিষ্টজনদের হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জে ‘জুলাইয়ের দায়বদ্ধতা’ শীর্ষক সংস্কৃতি সমাবেশ আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে মিলল থানার লুন্ঠিত শটগান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ: ছাত্রদল নেতা সাইদুরের মশাল মিছিল ফতুল্লায় নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকারে ফতুল্লা থানায় অভিযোগ বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ টিটুকে তারাবো পৌর যুবদল ও বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা

শহীদ জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকীতে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৩১ 🪪

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো: শাহাদাত হোসেন শাহাদুল্লাহ।

শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে তিনি শহীদ রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর ঐতিহাসিক অবদানগুলো স্মরণ করেন।

বিবৃতিতে শাহাদাত হোসেন শাহাদুল্লাহ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এক কালজয়ী রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। ১৯৭১ সালে যখন জাতি এক চরম অনিশ্চয়তায় দুলছিল, তখন তাঁর স্বাধীনতার ঘোষণা দিশেহারা মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শক্তি জুগিয়েছিল। স্বাধীনতার পর যখন দেশে একদলীয় শাসন জেঁকে বসেছিল, তখন তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত করেছিলেন।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়া কেবল একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন সফল অর্থনৈতিক সংস্কারক। তাঁর প্রবর্তিত ১৯ দফা কর্মসূচি এদেশের গ্রাম-গঞ্জের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে বিপ্লব ঘটিয়েছিল। খাল খনন কর্মসূচি, গণশিক্ষা এবং বিদেশে জনশক্তি রপ্তানির মতো উদ্যোগগুলো বাংলাদেশকে এক আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছিল। আজ যখন দেশে গণতন্ত্র বিপন্ন এবং জনগণের অধিকার হরণ করা হয়েছে, তখন শহীদ জিয়ার আদর্শই আমাদের প্রধান প্রেরণা।”

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন, ” এনায়েতনগর ইউনিয়ন বিএনপির প্রতিটি নেতাকর্মী সংগ্রামে সংকটে রাজপথে অবিচল রয়েছে। শহীদ জিয়ার প্রদর্শিত পথেই আমরা একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।”

পরিশেষে তিনি এনায়েতনগর ইউনিয়নবাসী ও সকল পর্যায়ের নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য দোয়া প্রার্থনা করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102