সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড যুবদল নেতা ফয়সালের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ছাত্রকে পিটিয়ে জখম: অভিযুক্ত ১০ বছরের সাজাপ্রাপ্ত যুবদল নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সদর থানায় জোসেফের দিনব্যাপী কর্মসূচি পালন বিসিবি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান নাঃগঞ্জ জেলার পর এবার ঢাকা বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (সপ্রাবি) মনোনীত হয়েছেন আবুল বাশার মিয়া নিতাইগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জহির গ্রেপ্তার বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন নিবন্ধিত; প্রশাসনকে অবহিত জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

দিন দিন রাজনীতির ভাষা দুর্বল হয়ে যাচ্ছে : ওবায়দুর রহমান মৃধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৬ 🪪

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন- সাম্প্রতিককালে আমার লক্ষ্য করছি যে, রাজনীতিবিদদের ভাষার ব্যবহার দিন দিন দুর্বল হয়ে পড়ছে। যা জাতির জন্য শুভকর কিছু নয়। যেখানে ভাষা দুর্বল হয়ে যায় সেখানে পেশিশক্তি প্রবল হতে থাকে। বাংলাদেশের রাজনীতিতে পেশিশক্তির প্রয়োগ আজ দৃশ্যমান।

কেউ যখন শৈল্পিক ভাষার রাজনীতি চর্চা করেন তখনই তাঁকে বা তাঁদেরকে দুর্বল ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু আমরা যদি পৃথিবীর ইতিহাস তথা সফল মানুষের জীবনী লক্ষ্য করি, তাহলে উপলব্ধি করতে পারি তাঁদের ভাষা এবং নীতির প্রতি দৃঢ অবস্থানের কারণেই আজকের সভ্য অগ্রসরমান আধুনিক পৃথিবী আমরা পেয়েছি।

সবচেয়ে চিন্তার বিষয়- তরুণ রাজনীতিকদের মধ্যে অযথা উচ্চ কণ্ঠে কথা বলার প্রবণতা উদ্বেগজনক ভাবে ছড়িয়ে পড়েছে। তারা যখন কথা বলেন, মনে হয় বর্তমান রাজনৈতিক নেতৃত্ব সব ধরনের নীতি-নৈতিকতা বর্জন করে রাজনীতি করছেন। ফলে তরুণ রাজনৈতিক প্রজন্ম যখন কথা বলেন তখন কথার বলার সাথে সাথে হাত-পাও ছুঁড়তে থাকেন। মনে হয়, তারা যা বলছেন সাধারণ জনগণ সেটা বুঝতে পারছে না। তাদের শারীরিক ভাষা এখানে প্রাধান্য পাচ্ছে। যা চিন্তাশীল মানুষের জন্য দুশ্চিন্তার বিষয়।
বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি প্রয়াত ডা. বি. চৌধুরী সবসময় ভাষার ব্যবহার তথা রাজনীতিতে বিনয়ভাব ধারাবাহিকভাবে মেনে চলতেন। তিনি রাজনীতিতে দূরদৃষ্টির উপর সবসময় গুরুত্ব আরোপ করতেন।

কোন সন্দেহ নেই যে, রাজনীতিতে কৌশল গ্রহণ করতেই হয়। অন্যের সমালোচনা করে তাদের ভুল-ত্রুটি জনগণের কাছে তুলে ধরতে হয়। সেজন্য ভাষার ব্যবহার হতে হয় মার্জিত। ভাষা এমন এক মৌলিক শিল্প যার বিকল্প শুধুই ভাষা। মানুষের মনে জায়গা করে নিতে ভাষাই পারে সঠিক পথ দেখাতে। বিপন্ন পরিস্থিতিতে হয়তো মানুষ ভাষার কথা আমলে আনতে পারে না। কিন্তু যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে তখন মানুষ পরিস্থিতি মূল্যায়ন করতে শুরু করে।

সুতরাং মানুষকে বোকা বানানোর জন্য কটুবাক্য ব্যবহার করে প্রভাবিত করা যায় না দীর্ঘমেয়াদে। আমরা আশা করব, আমাদের রাজনীতির ভিত্তি হবে ন্যায়পরায়ণতা ও কল্যাণমুখী। রাজনীতি যেন কোনোভাবেই ব্যক্তি স্বার্থে ব্যবহৃত না হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102