বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

বাস মালিকদের ঔদ্ধত্য ও প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদ: কাল থেকে রাজপথে নামছে ছাত্র ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৭১ 🪪

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহনের অযৌক্তিক ভাড়া বৃদ্ধি প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য ২৫ টাকা ‘হাফ পাস’ কার্যকরের দাবিতে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা। বাস মালিকদের খামখেয়ালিপনা এবং প্রশাসনের কার্যকর ভূমিকার অভাবে আগামীকাল (বুধবার) থেকেই জেলায় এই কঠোর কর্মসূচি শুরু করতে যাচ্ছে সংগঠনটি।

মঙ্গলবার (১২ মে) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক সৌরভ সেন এই ঘোষণা দেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস মালিকদের অরাজকতা চরম সীমায় পৌঁছেছে। গত ৭ মে বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন কোনো শর্ত ছাড়াই ২৫ টাকা হাফ ভাড়া কার্যকরসহ ৪ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছিল। সে সময় জেলা প্রশাসক মালিকপক্ষের সাথে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও এক সপ্তাহ পার হওয়ার পরও প্রশাসনের কোনো দৃশ্যমান ভূমিকা লক্ষ্য করা যায়নি।

ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, প্রশাসনের এই নীরবতার সুযোগে পরিবহন মালিকরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে তারা ‘হাফ পাস’ হিসেবে ৩৫ টাকার টিকেট চালু করেছে, যা শিক্ষার্থীদের সাথে চরম তামাশা এবং একটি অনৈতিক সিদ্ধান্ত।

সংগঠনটির পক্ষ থেকে পুনরায় ৪ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো:
১. ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সম্প্রতি বাড়ানো ৫ টাকা ভাড়া অবিলম্বে প্রত্যাহার করে পূর্বের ভাড়া পুনর্বহাল করা।
২. শিক্ষার্থীদের হাফ ভাড়া সর্বোচ্চ ২৫ টাকা নির্ধারণ করা।
৩. সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা কোনো প্রকার শর্ত ছাড়াই পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে হাফ পাস নিশ্চিত করা।
৪. বিআরটিএ-এর সিদ্ধান্ত ছাড়া অবৈধভাবে ভাড়া আদায়কারী পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাস মালিকদের পকেট কাটার উৎসব আর চলতে দেওয়া হবে না। আমরা আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করেছি, কিন্তু মালিকপক্ষের ঔদ্ধত্য এবং প্রশাসনের কালক্ষেপণ আমাদের রাজপথে নামতে বাধ্য করছে। তাদের এই হঠকারিতা গুড়িয়ে দিতে ছাত্র ফেডারেশন প্রস্তুত। আগামীকাল থেকেই নারায়ণগঞ্জের রাজপথে কঠোর আন্দোলন শুরু হবে। জনস্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নারায়ণগঞ্জের মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না।”

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও জনসাধারণের সমর্থন ও অংশগ্রহণ কামনা করেছে সংগঠনটি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102