বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনকা মিলনায়তনে শুক্রবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ

বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১২২ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত ঐতিহাসিক জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ শুরু হয়েছে। শুক্রবার (১ মে) জুমার নামাজ শেষে সংস্কার কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মসজিদটির দ্বিতীয় তলার একটি বড় অংশ দীর্ঘদিন ধরে টিন দিয়ে নির্মিত ছিল। দীর্ঘ ব্যবহারের ফলে টিনগুলো নষ্ট হয়ে অসংখ্য ছিদ্র তৈরি হয়েছিল। এতে সামান্য বৃষ্টি হলেই দ্বিতীয় তলার ফ্লোরে পানি জমে যেত এবং শত শত মুসল্লির নামাজ আদায়ে চরম ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে দ্রুত মসজিদটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, মসজিদের দ্বিতীয় তলার পুরোনো টিনগুলো সম্পূর্ণ অপসারণ করে সেখানে আধুনিক আরসিসি (RCC) ঢালাইয়ের ব্যবস্থা করা হচ্ছে। সংস্কার কাজ শেষ হলে বৃষ্টির সময় মুসল্লিদের ভোগান্তি চিরতরে দূর হবে এবং একটি স্থায়ী ও স্বস্তিদায়ক ইবাদতের পরিবেশ নিশ্চিত হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “কালেক্টরেট মসজিদে প্রতিদিন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ ও অসংখ্য পথচারী নামাজ আদায় করেন। বৃষ্টির সময় মুসল্লিদের কষ্ট হতে দেখে আমরা ব্যথিত হয়েছি। আল্লাহর ঘরের খেদমত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি যেন দ্রুততম সময়ের মধ্যে এবং কাজের গুণগত মান বজায় রেখে সংস্কার কাজ সম্পন্ন করা হয়।”

তিনি আরও বলেন, “কাজ শেষ হলে বৃষ্টির সময়ও মুসল্লিরা স্বস্তিতে ইবাদত করতে পারবেন এবং মসজিদের ধারণক্ষমতা ও সৌন্দর্য বৃদ্ধি পাবে।”

পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মসজিদের খতিব ও ইমামসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এই দ্রুত ও কার্যকরী উদ্যোগকে উপস্থিত মুসল্লিরা সাধুবাদ জানিয়েছেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102