শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল  চুনকা মিলনায়তনে কাল গভীর নলকূপ ব্যবহারকারীদের পর্যালোচনা সভা; নগরবাসীকে উপস্থিত থাকার আহবান  ৩০০ ফিট সড়কে ছিনতাইকারীর কবলে জেলা প্রজন্ম দল নেতা সলিমুল্লাহ করিম সেলিম ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসী পূর্ণ সমর্থন দিলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ষ্ঠতলায় ঐতিহ্যবাহী সাহিত্য জোট’র মাসিক সভা অনুষ্ঠিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের দাবি: নারায়ণগঞ্জে সমাবেশ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে জড়িয়ে নোংরা রাজনীতি ও ব্যক্তিগত ষড়যন্ত্র চলছে’: মশিউর রহমান রনি নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি ফতুল্লায় ১৫০০ পুড়িয়া গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার

নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ দুষ্কৃতকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬২ 🪪

নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে শহরের ১নং বাবুরাইল মোবারকশাহ রোডস্থ ছাতা ব্রীজের ওপর থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— ১. মো. মিরাজ (২৩), ২. মো. রকি (২৫) এবং ৩. মো. সাব্বির ওরফে সোহাগ (২৫)। তারা সকলেই নারায়ণগঞ্জ সদর থানা এলাকার বিভিন্ন মহল্লার বাসিন্দা।

সদর মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতা ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার, ২টি বড় ছোরা এবং ৪টি লোহার রড উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা ওই এলাকায় পথচারী ও যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিল। জননিরাপত্তা বিঘ্নিত করার এই অপচেষ্টা পুলিশের তৎপরতায় নসাৎ হয়ে যায়।

এ বিষয়ে সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102