সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড যুবদল নেতা ফয়সালের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ছাত্রকে পিটিয়ে জখম: অভিযুক্ত ১০ বছরের সাজাপ্রাপ্ত যুবদল নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সদর থানায় জোসেফের দিনব্যাপী কর্মসূচি পালন বিসিবি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান নাঃগঞ্জ জেলার পর এবার ঢাকা বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (সপ্রাবি) মনোনীত হয়েছেন আবুল বাশার মিয়া নিতাইগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জহির গ্রেপ্তার বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন নিবন্ধিত; প্রশাসনকে অবহিত জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

প্রিয় বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আলাউদ্দিন বারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৩১ 🪪

বাঙালির ঐতিহ্যের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলাবাসীসহ প্রিয় বক্তাবলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন বারী।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আলাউদ্দিন বারী বলেন, “নতুন বছর মানেই নতুন উদ্দীপনা, নতুন প্রেরণা আর নতুনের জয়গান। পহেলা বৈশাখ আমাদের বাঙালির হাজার বছরের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। পুরোনো বছরের সব দুঃখ, জীর্ণতা আর গ্লানি পেছনে ফেলে নতুন বছর আমাদের মাঝে নিয়ে আসুক অপার সম্ভাবনা ও সুখের বার্তা। আমি নারায়ণগঞ্জ ও আমার প্রিয় বক্তাবলী ইউনিয়নবাসীর শান্তি, সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি।”

বক্তাবলী ইউনিয়নের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “বক্তাবলী ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। নতুন বছরের এই শুভ লগ্নে আমি সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। রাজনীতি ও সমাজসেবার মাধ্যমে আমি মানুষের সেবক হয়ে থাকতে চাই।”

শুভেচ্ছা বার্তায় আলাউদ্দিন বারী সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছরে প্রতিটি মানুষের জীবন থেকে অন্ধকার কেটে গিয়ে অনাবিল আনন্দ ও প্রশান্তি নেমে আসবে।

পরিশেষে তিনি দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা—নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। শুভ নববর্ষ!”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102