মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হকারদের উচ্ছেদ নয়, শৃঙ্খলা ও জনভোগান্তি কমাতেই উদ্যোগ: চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার এলাকাবাসীর দীর্ঘ ৮ বছর বিরতির পর নারায়ণগঞ্জ সদর উপজেলায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কাব ক্যাম্পুরী ‘কথা নয়, এখন কাজের পালা’: অবৈধ অটো ও ফুটপাত মুক্ত করতে নাসিক প্রশাসকের কঠোর বার্তা নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন নারায়ণগঞ্জের সকল সুখে দুঃখে আমরা ব্যবসায়ীরা পাশে আছি: মোরশেদ সারোয়ার সোহেল ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে উঠেছেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু: শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মূল্যতালিকা না দেখানোসহ বিভিন্ন অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা নাসিক ৮নং ওয়ার্ডে সরকারি ডিপ টিউবওয়েল ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ! বন্দরে সদ্য নিযুক্ত সহকারি শিক্ষকদের ৫দিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু বন্দরে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধণ করলেন প্রশাসক সাখাওয়াত

নারায়ণগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির নবীন বরণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৩৮ 🪪

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘নবীন বরণ, কোর্স সমাপনী সনদপত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থীদের হাতে সমাপনী সনদপত্র তুলে দেন এবং নতুন ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “সাংস্কৃতিক চর্চা মানুষের মন ও মননকে বিকশিত করে। জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জের শিল্প-সংস্কৃতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” তিনি নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সনদপ্রাপ্তদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট সংস্কৃতিকর্মী, সংগঠক এবং সংস্কৃতি অনুরাগী সাধারণ মানুষ এই আয়োজনে অংশ নেন।

সনদ বিতরণ ও নবীন বরণ শেষে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নাচ, গান ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102