বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনকা মিলনায়তনে শুক্রবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ

ফ্যামিলি কার্ডের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে বিএনপি – মাওলানা আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮১ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাইকে অস্বীকার করলে কোনো সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গোগনগর শহীদবাগ অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “সরকার আজ জুলাই–আগস্টের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় রয়েছে, অথচ সেই জুলাই সনদকে অস্বীকার করতে চায়। এই জুলাই না হলে সরকারের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না।” তিনি আরও বলেন, “জুলাইয়ের সঙ্গে যদি গাদ্দারি করা হয়, তাহলে সরকার বেশিদিন টিকতে পারবে না। জনগণ আবারও একটি জুলাই ঘটাতে বাধ্য হবে।” দিনদিন বাড়তে থাকা অনিয়ম ও দুর্নীতির কথাও তুলে ধরে মাওলানা আবদুল জব্বার বলেন, “ফ্যামিলি কার্ডের নামে অনেক জায়গায় চাঁদাবাজির খবর পাওয়া যাচ্ছে। সকল প্রকার চাঁদাবাজি ও ধান্দাবাজি বন্ধ করতে হবে।”
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “দেশ ও জনগণের কল্যাণে ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে কাজ করে শহীদদের আত্মত্যাগের আদর্শ বাস্তবে প্রতিষ্ঠা করতে হবে।”
এসময় থানা আমীর খলিলুর রহমান টিটুর সভাপতিত্বে সেক্রেটারি আলী আহম্মাদের সঞ্চালনায় ইফতার মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী ও স্থানীয় শতাধিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102