শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান 

নারায়ণগঞ্জ-৫ আসনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩০ 🪪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন। ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের এই প্রার্থী অভিযোগ করেছেন, নির্বাচনে তার নিশ্চিত বিজয়কে পরিকল্পিতভাবে পাল্টে দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এবিএম সিরাজুল মামুন বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট দিলেও ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনের দিন পরিবেশ বাহ্যিকভাবে শান্তিপূর্ণ মনে হলেও বেশ কিছু কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ভোটগণনার সময় এজেন্টদের কক্ষের বাইরে রাখা হয় এবং সিসিটিভি ক্যামেরার আওতামুক্ত স্থানে ভোট গণনা করা হয়েছে। এমনকি বাতিল ভোটগুলোকে ‘ধানের শীষ’-এর ভোট হিসেবে দেখিয়ে এবং রেজাল্ট শিটে ফলাফল না লিখেই এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়েছে।”

খেলাফত মজলিসের এই নেতা আরও দাবি করেন, বিভিন্ন বেসরকারি টেলিভিশনে তাকে বিজয়ী দেখালেও চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় রহস্যজনকভাবে তা পরিবর্তন করা হয়। তিনি বলেন, “জনমতের এই প্রতিফলনকে ধামাচাপা দিয়ে ফলাফল টেম্পারিং করা হয়েছে, যা নির্বাচন ব্যবস্থার জন্য শুভ নয়।”

ইতিমধ্যে এই অনিয়মের বিষয়ে জেলা নির্বাচন অফিস ও প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। জনগণের প্রকৃত রায় ফিরে পেতে প্রতিটি কেন্দ্রের ভোট পুনরায় স্বচ্ছতার সাথে গণনার দাবি জানান এবং প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবিএম সিরাজুল মামুন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102