বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জকে গডফাদারমুক্ত করে মানুষের সেবক হতে চাই: এড. আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আমরা গডফাদার হতে চাই না, মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজদের আশ্রয়দাতা হতে চাই না। আমরা অতীতে যেভাবে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য নারায়ণগঞ্জকে একটি গডফাদারমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলা।”

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কোরআন খতম ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “আজ আমরা এখানে স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া করতে এসেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের প্রিয় নেতা আরাফাত রহমান কোকো আজ আমাদের মাঝে নেই। আপনারা তাদের সবার জন্য দোয়া করবেন।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি আরও বলেন, “এদেশের মানুষ গত ১৭ বছর ধরে ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম করছে। আপনারা আমাদের অতীত কর্মকাণ্ড দেখেছেন। ইনশাআল্লাহ, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আপনাদের সেবক হয়ে কাজ করবো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আসন্ন নির্বাচন নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছে। এখনো দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে, তাই প্রতিটি নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “অ্যাডভোকেট আবুল কালাম তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু তিনি কখনও নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেননি। প্রতিটি নেতাকর্মীকে আবুল কালাম হয়ে জনগণের দুয়ারে যেতে হবে এবং ধানের শীষের জন্য ভোট চাইতে হবে।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি ও সিবিএ নেতা মাসুদ আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতা সালেহ আহম্মেদ, মাসুদ রানা, হুমায়ূন কবির, মহসিন আহম্মেদ, কামরুল জামান মুন্সি, মুকুল সিদ্দিক, আব্দুর জব্বার, আলি হোসেন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সাধারণ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102