শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ 🪪

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও গণতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক জ্ঞাপন করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় দুলাল হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মেহনতি মানুষের অধিকার আদায়ের এক আপোষহীন ইতিহাস। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যুতে জাতি আজ তাঁর শ্রেষ্ঠ অভিভাবককে হারালো। বাংলাদেশের রাজনীতিতে এই শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।”

তিনি আরও বলেন, “দেশনেত্রী আজীবন দেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন। মিথ্যা মামলা ও চরম অসুস্থতা নিয়েও তিনি মাথা নত করেননি। তাঁর এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, তিনি যেন আমাদের নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।”

দুলাল হোসেন শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান এবং সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102