সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৮ 🪪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. মাকসুদ হোসেন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।

প্রার্থীর পক্ষে তাঁর সহধর্মিনী নার্গিস মাকসুদ সহকারী রিটার্নিং অফিসার ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের হাতে মনোনয়নপত্রটি তুলে দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীর প্রতিনিধিরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102