শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি

প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে এনে নাগরিক অধিকার নিশ্চিত করব, ইনশাল্লাহ -মুফতি মাসুম বিল্লাহ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৬ 🪪

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে এনে নাগরিক অধিকার নিশ্চিত করব, ইনশাল্লাহ। নারায়ণগঞ্জ একটি জনবহুল এলাকা। শহরে যানজট নিরসন করা সহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধান করব। শিল্প নগরী নারায়ণগঞ্জে মহিলা শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকের যথাযথ অধিকার নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালাবো। চিকিৎসার মান উন্নয়নের জন্য সেবাবান্ধব একটি হসপিটাল প্রতিষ্ঠা করব।

আজ রবিবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ রাসেল পার্কে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সংসদ সদস্য প্রার্থী হিসেবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথা বলেন।

শিক্ষার মান উন্নয়ন ও ব্যবসায়ীদের সম্পর্কে তিনি বলেন, স্কুল, কলেজে, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করা হবে। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাছাড়াও ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে সেই ব্যাপারে চাঁদাবাজ মুক্ত নগরী করার কার্যকরী পদক্ষেপ নেব ইনশাল্লাহ।

নির্বাচনকে ঘিরে কোন প্রতিবন্ধকতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওসমান হাদি রহ. এর মত একজন ব্যক্তিত্বকে নির্বিচারে গুলি করে হত্যা করা হল। এখানে নিরাপত্তার ব্যাপারে আমরা শংকিত। এজন্য প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102