মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মান্নানের উদ্যোগে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৬নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়াকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত — নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির কাসেমী রূপগঞ্জে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ফতুল্লায় যুব ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় ফতুল্লা থানা বিএনপি নেতা অ্যাড. আকতার হোসেনের অভিনন্দন বন্দরে ডিবির সাঁড়াশি অভিযান: ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সব মান-অভিমান ভুলে বড় ভাই কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুকুল জুলাই জাতীয় সনদ লুটেরা রাজনীতির কফিনে শেষ পেরেক – অঞ্জন দাস বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় হকারদের দোয়া মাহফিল

নেতা-কর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাসুদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ 🪪

 

নেতা-কর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মো. মাসুদুজ্জামান মাসুদ

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে মাসুদুজ্জামান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আহ্বান- ব্যক্তিগত মতভেদ ভুলে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন এবং ধানের শীষের পক্ষে একযোগে কাজ করুন।

তিনি আরও বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আদর্শের কথা বলেছেন, ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’- এই মূলনীতিকে সর্বাগ্রে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতলে ঐক্যবদ্ধ।”

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102