বুধবার, ০৬ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো. শহিদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ 🪪

৫৩তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফতুল্লাবাসী তথা সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী মো. শহিদুল্লাহ। একই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় হাজী মো. শহিদুল্লাহ বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম কাঙ্ক্ষিত স্বাধীনতা। মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের মুক্তিকামী জনতা সেদিন জীবন বাজি রেখে মাতৃভূমিকে শ শত্রুমুক্ত করেছিল।’

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ‘বিজয় দিবসের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সন্তানদের, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র। তবে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আজকের দিনে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করাই হোক আমাদের অঙ্গীকার।’

বিএনপির এই নেতা তাঁর বক্তব্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সকল ভেদাভেদ ভুলে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে ঐক্যবদ্ধ হই।’

পরিশেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন ও দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে শহীদদের আত্মার মাগফেরাত প্রার্থনা করেন।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102