সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

ব্যাপক গণসংযোগে মাওলানা মঈনুদ্দিন আহমাদ: নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াতের প্রার্থীর প্রচারণা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ সোমবার (০৮ ডিসেম্বর) বিকালে বন্দর উত্তর সাংগঠনিক থানার নাসিক ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। নর্দা মুন্সিবাড়ি, দরগা রোড এবং নবীগঞ্জ বাজারসহ আশেপাশের এলাকায় তিনি সাধারণ ভোটার ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।
​মাওলানা মঈনুদ্দিন আহমাদের এই গণসংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে প্রচারে অংশ নেন: নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াত সেক্রেটারি: ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন​,সহকারী সেক্রেটারি: এইচ এম নাসির উদ্দীন,শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি: সোলাইমান হোসেন মুন্না,​মজলিসে শুরার সদস্য: জাকির হোসাইন,বন্দর উত্তর থানা আমির: মুফতি আতিকুর রহমান,বন্দর উত্তর থানা সেক্রেটারি: জহিরুল ইসলাম,বন্দর দক্ষিণ থানা আমির: মাওলানা ফজলুল হাই জাফরী,​বন্দর দক্ষিণ থানা সেক্রেটারি: রিদওয়ানুল হক মামুন,বন্দর উপজেলা আমির: খোরশেদ আলম ফারুকী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদ দলীয় প্রতীক নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। আমি নির্বাচিত হলে আপনাদের কল্যাণে কাজ করে যাব।”
​নেতৃবৃন্দ ভোটারদের মাঝে প্রার্থীর বার্তা পৌঁছে দেন এবং জনগণের সাড়া পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102