রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি জাকির খানের ন্যায়নিষ্ঠ মধ্যস্থতাকে বিতর্কিত করার অপচেষ্টা: ডাক্তার আজিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে ফজলুল হক ভূইয়ার বিশাল শোডাউন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের বৃক্ষরোপণ মহিলা পরিষদের উদ্যোগে সদর ইউএনও’র কঠোর হস্তক্ষেপে সিদ্ধিরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ  মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হোসেপুর জনকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সভাপতি বজলুর রহমান (সিআইপি), সম্পাদক মোক্তার হোসেন ফতুল্লা থানা কৃষকদলের সম্মেলনে সাদিপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলীর শোডাউন

খালেদা জিয়ার সুস্থতা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়: বজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ 🪪
রামগোবিন্দেরগাঁও আশেকে রাসুল যুব সংঘের উদ্যোগে ওয়াজ মাহফিল ও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় হোসেনপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ডিসেম্বর) রামগোবিন্দেরগাঁও আশেকে রাসুল যুব সংঘের উদ্যোগে ওয়াজ মাহফিল ও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় হোসেনপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব বজলুর রহমান (সিআইপি)। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও মন্ত্রী রেজাউল করিম। এতে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লি,ব্যবসায়ী,শিক্ষক, স্থানীয় সুধীজনসহ নানা পেশার মানুষ অংশ নেন।

আলহাজ্ব বজলুর রহমান বলেন,”দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অটল মোমবাতি। তাঁর অসুস্থতা দেশের জনগণকে মর্মাহত করেছে,আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াবেন- এটাই আমাদের প্রার্থনা।”

তিনি আরও বলেন,”আমরা শুধু দলীয় নেত্রী নয়,জাতির এক অভিভাবকের সুস্থতার জন্য দোয়া করছি।দেশনেত্রীর সুস্থতা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি,রাজনৈতিক স্থিতিশীলতা এবং সকল অসুস্থ নেতাকর্মীর আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102