বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা 

ত্বকী হত্যার ১৫৩ মাস: বিচারহীনতার প্রতিবাদে সোমবার আলোক প্রজ্বলন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ 🪪

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৫৩ মাস পূর্ণ হতে চলেছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ঝুলে থাকা এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তির দাবিতে আগামী ৮ ডিসেম্বর, ২০২৫ (সোমবার) আলোক প্রজ্বলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আয়োজনে সোমবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই আলোক প্রজ্বলন করা হবে।

নিহত ত্বকীর পরিবার ও নাগরিক সমাজের অভিযোগ, বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে সাড়ে এগারো বছর ধরে অদৃশ্য ইশারায় এই নির্মম হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। রাষ্ট্রযন্ত্রের বৈষম্যমূলক আচরণ এবং বিচারহীনতার সংস্কৃতির এক নগ্ন উদাহরণ হিসেবে তারা ত্বকী হত্যা মামলাকে অভিহিত করেছেন।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন ও সরকার বদলের পর ত্বকীর বিচার প্রক্রিয়া পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হলেও, এখন পর্যন্ত এর দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ করা যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ১৫৩ মাস অতিবাহিত হওয়ার পরও বিচার না পাওয়াকে রাষ্ট্রের বিচার ব্যবস্থার চরম ব্যর্থতা হিসেবে দেখছেন তারা।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। এর দুই দিন পর ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পরপরই ত্বকীর বাবা রফিউর রাব্বি বাদী হয়ে মামলা করেন এবং নির্দিষ্ট কিছু প্রভাবশালী ব্যক্তিকে এই হত্যার জন্য দায়ী করেন। তদন্তকারী সংস্থা র‍্যাব তদন্ত শেষ করে খসড়া অভিযোগপত্র তৈরি করলেও বিগত সরকারের সময়ে তা আদালতে পেশ করা হয়নি।

দীর্ঘ এই অচলাবস্থা কাটিয়ে দ্রুত বিচার কার্যকরের দাবিতে সোমবারের কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102