রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

ফতুল্লায় নারী সাংবাদিককে হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় দায়িত্ব পালন করতে গিয়ে একজন নারী সাংবাদিক হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

আবেদনের ভিত্তিতে জানা যায়, মোসাঃ সোনালী নামের ওই সংবাদকর্মী ফতুল্লা মডেল থানায় হাজির হয়ে গাবতলা এলাকার উজ্জল নামের এক সন্ত্রাসীর বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) দেওয়া আবেদনে মোসাঃ সোনালী উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সস্তাপুর গাবতলার মোড় এলাকায় সামসাম গার্মেন্টস সংলগ্ন মারামারি ও লুটপাটের একটি ঘটনার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরিস্থিতি বোঝার চেষ্টা করার সময় উজ্জল নামের ওই ব্যক্তি তাকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করার ঘোষণা দেয় বলে ডায়েরীতে উল্লেখ করেন তিনি।
হুমকির পর তিনি নিজেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানায় ডায়েরীভুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আবেদনের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, সোনালী দীর্ঘদিন যাবত দৈনিক সোজাসাপটা পত্রিকায় সুনামের সাথে বস্তুনিষ্ঠতার ও নিরপেক্ষতার সাথে সাংবাদিকতায় পেশাগত দ্বায়িত্ব পালন করে আসছে।

সাংবাদিক মহলের কাজে বাধা প্রদান ও হুমকির বিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সোজাসাপটা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু সাউদ মাসুদ বলেন, এমন কর্মকাণ্ডে সাংবাদিক সমাজ ব্যথিত। আমরা এর সুষ্ঠু বিচার ও সন্ত্রাসীদের শাস্তির দাবী জানাই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102