সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মাসুদুজ্জামান মাসুদের গভীর নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৫০ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের ওপর সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনায় আমি গভীর নিন্দা ও তীব্র ক্ষোভ প্রকাশ করছি। স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি, আর সেই স্বাধীনতাকে দমন করার যে কোনো প্রয়াস জাতির জন্য অশনিসংকেত।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই অপরাধী মানেই অপরাধী। সাংবাদিকরা সত্য প্রকাশের অগ্রদূত; তাদের ওপর আক্রমণ মানে সত্য ও ন্যায়ের ওপর আক্রমণ। যারা কলম থামাতে চায়, তারা আসলে নিজেদের অন্যায় ও দুর্নীতি লুকাতে চায়।

আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি এই ন্যাক্কারজনক ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

একটি সভ্য সমাজে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সাংবাদিকদের ওপর হামলা প্রমাণ করছে, দেশে স্বাধীন চিন্তা ও মত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হচ্ছে। এটি গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি।

মাসুদুজ্জামান মাসুদ সাংবাদিক সমাজের প্রতি পূর্ণ সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে আরো বলেন,

“আমি নারায়ণগঞ্জের সাংবাদিক ভাই-বোনদের পাশে আছি এবং থাকব। আপনাদের কলমের শক্তিই অন্ধকার দূর করে আলোর পথ দেখাবে। সত্য ও ন্যায়ের পথে সংগ্রাম থামানো যাবে না।”

তিনি সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও পেশাজীবী সংগঠনকে আহ্বান জানান, স্বাধীন সাংবাদিকতা রক্ষায় ঐক্যবদ্ধ হতে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102