শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

মাসদাইর ও বক্তাবলীতে রিকশা মার্কার প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২১১ 🪪
নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন।
গত ২ নভেম্বর (রবিবার) বাদ আসর মাসদাইর এলাকায় এবং ৪ নভেম্বর (মঙ্গলবার) বাদ আসর বক্তাবলী বাজার ও আশপাশের এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশগ্রহণ করেন। খন্দকার আনোয়ার হোসেন ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ জনগণের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে তিনি বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত উন্নয়নমুখী নারায়ণগঞ্জ-৪ গড়তে হলে সৎ, যোগ্য, খোদাভীরু ও মানুষের কল্যাণে নিবেদিত প্রার্থীকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, ইসলামি আদর্শের সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, লুন্ঠন ও সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব।
আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে, খন্দকার আনোয়ার হোসেন রিকশা মার্কায় সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।
গণসংযোগের পুরো সময়জুড়ে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়রা বলেন, খন্দকার আনোয়ার হোসেন একজন নিষ্ঠাবান, ধর্মপ্রাণ ও সমাজসেবী মানুষ, যিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102