বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

এমপি প্রার্থী  মাওলানা মইনুদ্দিন আহমাদের গণসংযোগ: বন্দরে ভোটারদের ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৮০ 🪪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ নির্বাচনী প্রচারণায় এগিয়ে। ৩১ অক্টোবর শুক্রবার বাদ আসর তিনি বন্দর উপজেলার পদুঘর থেকে ব্যাপক গণসংযোগ করেন। স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি বন্দরের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
​গণসংযোগকালে মাওলানা মইনুদ্দিন আহমাদ ভোটারদের কাছে ইসলামি মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন, “নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকার মানুষের অধিকার নিশ্চিত করা এবং সমাজের সার্বিক উন্নয়নে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা নির্বাচিত হলে অত্র এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ ।”
​এ সময় তিনি তরুণ প্রজন্মকে মাদক ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ওপর জোর দেন। তিনি বলেন, “তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
​স্থানীয় দোকানদার, রিকশাচালক ও সাধারণ মানুষজন মাওলানা মইনুদ্দিন আহমাদকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেক ভোটার তার কাছে তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যেমন জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল দশা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার। তিনি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং  এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
​গণসংযোগ চলাকালে বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকীর পরিচালনায় গণসংযোগে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সেক্রেটারি মাওলানা আরিফুর রহমান, থানা কর্ম পরিষদ সদস্য শামসুজ্জোহা সহ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় গণসংযোগটি পদুঘর থেকে শুরু হয়ে তিনগাও, কুশিয়ারা সহ বিভিন্ন গ্রাম মহল্লায়  পদক্ষিন করেন।
যুব ও ছাত্রনেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রার্থীর জন্য ভোট চান এবং জনগণের কাছে তার বার্তা পৌঁছে দেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102