রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘জনতা আগে, নেতা পরে’: নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আধুনিক রোডম্যাপ ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসার ছাত্রদের নিয়ে মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ; কোন গুজবে কান দিবেন না -মুফতি মাসুম বিল্লাহ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত নির্বাচনী পরিচালনা কমিটির সাথে যুব ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামায়াত শুধু স্বাস্থ্যসেবা নয়,ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে – মইনুদ্দিন আহমাদ ত্বকী হত্যার ১৫৩ মাস: বিচারহীনতার প্রতিবাদে সোমবার আলোক প্রজ্বলন কর্মসূচি অসুস্থ আনিসুল ইসলাম সানির পাশে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহ আলমের উদ্যোগে দোয়া মাহফিলে বক্তাবলী বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ আড়াইহাজারে আমরা নারায়ণগঞ্জ এর সন্তান সংগঠন এর আয়োজনে ‘ নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার

পরিচ্ছন্ন ও নিরাপদ নগর গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাসুদুজ্জামান মাসুদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৫ 🪪

নারায়ণগঞ্জ শহরকে বাসযোগ্য, নিরাপদ ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের লক্ষ্যে আজ ১৮ অক্টোবর ২০২৫ খানপুর বার একাডেমী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “পরিচ্ছন্ন শহর ও নিরাপদ নগর ভাবনা” বিষয়ক এক মতবিনিময় সভা। ১২ নম্বর ওয়ার্ডবাসী ও আমলাপাড়া পঞ্চায়েত কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।

বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “একটি পরিচ্ছন্ন ও নিরাপদ শহর গড়ে তোলা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের নাগরিক দায়িত্বও। আমি বিশ্বাস করি, জনগণের অংশগ্রন ছাড়া কোন উন্নয়নই টেকসই হয় না। এই শহরকে পরিচ্ছন্ন, নিরাপদ, বাসযোগ্য করতে হলে নারী, পুরুষ, দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন,”নারায়ণগঞ্জের প্রতিটি এলাকা, প্রতিটি পাড়া-মহল্লায় নাগরিক সচেতনতা গড়ে তুলতে হবে। ময়লা-আবর্জনার সঠিক ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক নিরাপত্তা, শিশুদের খেলার মাঠ, পর্যাপ্ত আলোকসজ্জা- এসব বিষয় নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান নিতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের প্রতিটি মানুষকে এই লড়াইয়ে যুক্ত হতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে একসাথে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্বভাবে কাজ করব। আমাদের মার্কা একটাই ধানের শীষ, আমাদের দল একটাই – বিএনপি। এখন সময় বিভাজন ভুলে একসাথে এগিয়ে যাওয়ার।”

সভায় আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম সরদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব উল্লাহ তপন, নারাযণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, এলাকার বিশিষ্ট ব্যক্তি, পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। এছাড়াও সভায় মহানগর বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকের সভায়, সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা সামাল সরদার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102